1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 1, 2026, 1:54 pm
Title :
দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ সিলেটের মৌমির মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপি ,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের ৭০ আসামী খালাস” সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুশিয়ারি সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

রায়নগরে ট্রিপল মার্ডারের সুষ্ঠ তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি

  • Update Time : Wednesday, August 19, 2026
  • 135 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ট্রিপল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর উপশহরস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় মর্মান্তিক এই হত্যাকাণ্ডে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেটের সাবেক সভাপতি জনাব আব্দুস সাত্তার, তাঁর সহধর্মিনী ও তাঁদের গৃহকর্মী নৃশংসভাবে নিহত হয়েছেন। একটি পরিবারের তিনজন সদস্যকে এভাবে নির্মমভাবে হারানোর ঘটনায় সমিতি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
স্মারকলিপিতে উল্লেখিত ৭ দফা দাবি হচ্ছে, হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও পেছনের মূল রহস্য দ্রুত উদঘাটন, হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সকল অপরাধী ও সহযোগীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন প্রভাব, ক্ষমতা বা অন্য কোনো কারণে ছাড় না পায় তা নিশ্চিত, তদন্তের অগ্রগতি সম্পর্কে নিহত পরিবারের স্বজনদের যথাযথভাবে অবহিত, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে আইনি প্রক্রিয়ায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল এবং আদালতের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে, ভবিষ্যতে সিলেট নগরীতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে আবাসিক এলাকাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেটের সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. এম. ফয়েজ আহমদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী সুমন নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সমিতির কার্যনির্বাহী সদস্য এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির খান, জামসেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ময়নুল ইসলাম, সৈয়দ নবীব আলী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল আনাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহমদ রেজা, দপ্তর সম্পাদক মো: রাজ্জাকুজ্জামান চৌধুরী, শিক্ষা সম্পাদক আজমল হোসেন চৌধুরী অয়েস, কার্যনির্বাহী সদস্য ফাত্তাহ বকশী, মাহবুব আহমদ মুক্তা, ইসমত ইবনে ইসহাক সানজিদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!