1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 16, 2026, 8:53 am
Title :
ট্রিপল মার্ডার: রায়নগরের সেই বাসায় বাণিজ্যমন্ত্রী, প্রকৃত খুনিদের চিহ্নিতের নির্দেশ চা শ্রমিকদের ৮ দফা দাবি বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রমমন্ত্রী জাফলংয়ে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি ও জশনে জুলুস গোয়াইনঘাটে ভাইয়ের দা’র কোপে ভাই নিহত, পুলিশের সামনে হামলার অভিযোগ শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা সিলেটে পাঁচ বছরে এক কোটি ২৫ লাখের বেশি গাছ লাগানো হবে: বাণিজ্যমন্ত্রী স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘বর্ষা উৎসব ২০২৬’ উদযাপিত মজুমদারী বয়েজ ক্লাব ও কাউন্সিলর প্রার্থী এবি মজুমদার’র উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটে নাবিন রাজা চৌধুরী হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা সিলেট-তামাবিল সড়কে পিকআপ উল্টে যাত্রী নিহত

জাফলংয়ে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি ও জশনে জুলুস

  • Update Time : Saturday, August 15, 2026
  • 7 Time View

Manual8 Ad Code

গোয়াইনঘাট ::: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পবিত্র রবিউল আউয়াল মাসের আগমনকে স্বাগত জানিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আনন্দ র‌্যালি ও জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ছৈলাখেল অষ্টম খণ্ড শাহজালাল (রহ.) জামিয়াতুল মদিনা মাদ্রাসার উদ্যোগে এ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মুসল্লি, ইমাম-আলেম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সমাজের প্রধান ও মুরব্বি এবং যুবসমাজের সদস্যরা অংশ নেন।
র‌্যালিটি জাফলং বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাখের পাড়-আসামপাড়া দারুচ্ছুন্নাহ মুহিবিয়া মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জাফলং ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দীন রেজবীর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ছৈলাখেল অষ্টম খণ্ড কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজি মো. হোসেন মিয়া।

Manual6 Ad Code

সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়-ইনসাফ, ভ্রাতৃত্ব ও শান্তির বাণী নিয়ে আলোচনা করেন। তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

Manual1 Ad Code

এ সময় আগামী ২৩ আগস্ট, ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে জাফলং ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে প্রায় ৩০টি সমাজের অংশগ্রহণে বিশাল জশনে জুলুস ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়। আয়োজকরা জশনে জুলুসে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ মোহাম্মদ ওমর ফারুক, জামিয়াতুল মদিনা মাদ্রাসার শিক্ষক মাওলানা আহম্মদ রেজাসহ স্থানীয় আলেম-উলামা, সমাজের মুরব্বি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Manual1 Ad Code

আয়োজকরা জানান, প্রতিবছর ১০ রবিউল আউয়াল উপলক্ষে জাফলং ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে বৃহৎ পরিসরে জশনে জুলুস, র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!