1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 16, 2026, 8:54 am
Title :
ট্রিপল মার্ডার: রায়নগরের সেই বাসায় বাণিজ্যমন্ত্রী, প্রকৃত খুনিদের চিহ্নিতের নির্দেশ চা শ্রমিকদের ৮ দফা দাবি বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রমমন্ত্রী জাফলংয়ে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি ও জশনে জুলুস গোয়াইনঘাটে ভাইয়ের দা’র কোপে ভাই নিহত, পুলিশের সামনে হামলার অভিযোগ শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা সিলেটে পাঁচ বছরে এক কোটি ২৫ লাখের বেশি গাছ লাগানো হবে: বাণিজ্যমন্ত্রী স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘বর্ষা উৎসব ২০২৬’ উদযাপিত মজুমদারী বয়েজ ক্লাব ও কাউন্সিলর প্রার্থী এবি মজুমদার’র উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটে নাবিন রাজা চৌধুরী হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা সিলেট-তামাবিল সড়কে পিকআপ উল্টে যাত্রী নিহত

সিলেটে পাঁচ বছরে এক কোটি ২৫ লাখের বেশি গাছ লাগানো হবে: বাণিজ্যমন্ত্রী

  • Update Time : Saturday, August 15, 2026
  • 11 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :::বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় সারাদেশে ২৫ কোটি গাছ লাগানো হবে। এর অংশ হিসেবে সিলেটে আগামী পাঁচ বছরে অন্তত এক কোটি ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও বেশি গাছ লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শনিবার (১৫ আগস্ট) সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

বাণিজ্যমন্ত্রী বলেন, মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে। অন্যদিকে গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে। সৃষ্টির এই ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, বিভিন্ন কারণে যেসব এলাকায় বনায়ন ও বৃক্ষরোপণ যথাযথভাবে হয় না, সেসব এলাকায় পরিবেশদূষণ ও ভারসাম্যহীনতা দেখা দেয়। তাই পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাবে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।

Manual2 Ad Code

সিলেটে বৃক্ষরোপণ পরিকল্পনার কথা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জেলার বিভিন্ন খাল ও জলাশয়ের দুই পাশে গাছ লাগানো হবে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গেও বৃক্ষরোপণকে যুক্ত করা হবে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় ১৭ কিলোমিটার সুরমা নদীর পাড়ের দুই পাশে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। সেখানেও বিপুলসংখ্যক গাছ লাগানো হবে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সিটি কর্পোরেশনেও তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গাছ লাগাবে বলে তিনি আশা করেন।

Manual4 Ad Code

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান, সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!