1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 14, 2026, 6:22 pm
Title :
স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘বর্ষা উৎসব ২০২৬’ উদযাপিত মজুমদারী বয়েজ ক্লাব ও কাউন্সিলর প্রার্থী এবি মজুমদার’র উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটে নাবিন রাজা চৌধুরী হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা সিলেট-তামাবিল সড়কে পিকআপ উল্টে যাত্রী নিহত সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সংবর্ধনা ও জরুরি সভা গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের সভাপতি হলেন শাহ সুহেল সিলেটে ট্রিপল মার্ডার: যেভাবে ‘রহস্য উদঘাটন’ করল পুলিশ গোয়াইনঘাটের বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী কাপড় কাটার টেবিল থেকে গোল্ডেন জিপিএ-৫, নাঈমের স্বপ্ন ডাক্তার হওয়া

মজুমদারী বয়েজ ক্লাব ও কাউন্সিলর প্রার্থী এবি মজুমদার’র উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Update Time : Friday, August 14, 2026
  • 8 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: মজুমদারী বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এ বি মজুমদার রনি’র উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (১৪ আগষ্ট) বিকালে নগরীর মজুমদারীস্থ ( মজুমদার বাড়ি) বাসভবনে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। মজুমদারী বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এ বি মজুমদার রনি’র সভাপতিত্বে ও যুব সংগঠক ও আইডিয়াল ভিলেজ ইয়্যুথ সোসাইটি সিলেট এর সাধারণ সম্পাদক আলী আহসান হাবীব পরিচালনায়,

Manual2 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন মজুমদারী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইউনুস আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তরঙ সমাজ কল্যাণ সংস্থা’র সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান বারেক, মজুমদারী বয়েজ ক্লাবের উপদেষ্টা সমাজসেবক শফিকুর রহমান টুটুল, প্রভাতি সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি আবু সালেহ মোহাম্মদ তাহের, সিলেট উইমেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক রেহেনা আফরোজ খান, নিউ চ্যালেঞ্জার ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ হাসু, সিলেটের ক্রীড়া সংসঠক কৃতি ক্রিকেটার তানভীর আলম রনি,মজুমদারী বয়েজ ক্লাবের সদস্য মাহবুব আহসান সাহেদ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে অভিনন্দন জানান এবং আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ বি মজুমদার রনি বলেন, “তোমরাই আমাদের ভবিষ্যৎ। আজকের এই অর্জন তোমাদের আগামী দিনের পথচলাকে আরও মসৃণ করবে। শিক্ষা অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।”অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী তুলে দেন। সংবর্ধনা পেয়ে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং এই ধরনের অনুপ্রেরণামূলক উদ্যোগ নেওয়ার জন্য এ বি মজুমদার রনি ও মজুমদারী বয়েজ ক্লাবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আয়ুব আলী। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন মজুমদারী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইউনুস আলী।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!