1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 30, 2026, 10:16 am
Title :
আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা সিলেটে চারলেন হবে এয়ারপোর্ট রোড, চা-বাগানের ভেতর দিয়ে হবে নতুন সড়ক-বাণিজ্যমন্ত্রী সাংবাদিক মোজাম্মেল হকের পিতা আব্দুল মানিক আর নেই

ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা

  • Update Time : Thursday, October 29, 2026
  • 7 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের হামলায় সিলেটভিউ২৪ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার ও দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী রেজা রুবেলসহ দুই সাংবাদিক আহত হওয়র ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নের্ত্ববৃন্দ।সাংবাদিকতা শিখুন

Manual2 Ad Code

এক বিবৃতিতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়া, সিনিয়র সহসভাপতি শাহান উদ্দিন নাজু, সহসভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক হারিছ আলী, সহসাধারণ সম্পাদক এইচ এম সেলিম, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল, সহসাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদ আহমদ রিপনসহ প্রেসক্লাবের নের্ত্ববৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা যে নারকীয় হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছেন তা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকিস্বরপ। পেশাগত দায়িত্ব পালনকালে এধরণের ন্যাক্কারজনক ঘটনায় শুধু সাংবাদিকরা হতবাক হয়নি চরম উদ্বেগ সৃষ্টি করেছে। অবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এ ধরনের ঘটনা পূনরাবৃত্তি না ঘটে।

Manual6 Ad Code

বুধবার রোগীর স্বজনদের মারধরের ছবি, ভিডিও এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা সাংবাদিকদের উপর হামলা চালান। হামলায় সিলেটভিউ২৪ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার ও দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী রেজা রুবেল গুরুতর আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!