1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
April 27, 2026, 12:11 pm
Title :
সিলেটসহ সারাদেশে বৃষ্টি বাড়বে, কমে আসবে তাপমাত্রার দাপট জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, গাছচাপায় মা ও ২ মেয়ের মৃত্যু উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে জিডিএফ’র কর্মসংস্থান বিষয়ক আলোচনা সভায়-আবুল কাহের চৌধুরী শামীম সিলেটে পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম-আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দাস সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? ভারতের ‘নারুভি হাসপাতাল’ ও ‘সিলেট মেডিকেয়ার’-এর মতবিনিময় সভা জালালাবাদ রানার্স সোসাইটির অভিষেক ও সংবর্ধনা বাসিয়া নদী ছিল, হয়ে গেল খাল-২ মে এই নদী খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে জিডিএফ’র কর্মসংস্থান বিষয়ক আলোচনা সভায়-আবুল কাহের চৌধুরী শামীম

  • Update Time : Sunday, April 26, 2026
  • 6 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেট জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, প্রতিবন্ধী মানুষের প্রতি প্রধনমন্ত্রী তারেক রহমান সর্বদা আন্তরিক। বিএনপি সরকার সুস্থ সবল মানুষের মত প্রতিবন্ধী মানুষের সকল অধিকার নিশ্চিত করছে। প্রতিবন্ধী মানুষকে অবহেলিত না রেখে মানবিক কারণে তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তিনি জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সরকারি সকল সহায়তা ও ব্যক্তিগত ভাবে সহযোগিতার আশ^াস প্রদান করেন। তিনি সরকারের পাশাপাশি বিত্তবানদেরকে প্রতিবন্ধী জনগোষ্ঠির কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
তিনি ২৬ এপ্রিল রবিবার সকালে নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয় পরিদর্শন ও কর্মসংস্থান বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ^াসের সভাপতিত্বে ও মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিডিএফ’র উপদেষ্টা জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক রফিকুল হক, শিক্ষা অফিসের ট্রেনিং কো-অডিনেটর মেঘনাথ চক্রবর্ত্তী, সিলেট জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমদ, বিশিষ্ট নাট্যকার সাহেদ মোশারফ কটাই মিয়া, দৈনিক সমকাল এর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, রাহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু।
জিডিএফ’র নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মাহমুদুল হক জাবেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিডিএফ’র সভাপতি প্রমেশ দত্ত, সিলেটী অভিনেতা রমজান আলী, অভিভাবক আব্দুল কুদ্দুছ তালুকদার, রোকিয়া বেগম, সোনিয়া বেগম, সিমা বেগম, রোকসানা বেগম, জিডিএফ’র সদস্য নারী উদ্যোক্তা সাবিলা শান্তা, পার্থ সারতি দত্ত, ফাতেমা বেগম, শিলন বেগম, ববি বেগম, মোঃ আবুল লেইছ, জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার, মলয় রায়, সরুপা বেগম, ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস, বেইল শিক্ষক সমিরঞ্জন বিশ^াস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি প্রমুখ। এছাড়াও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাদিয়া জান্নাত তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম-কে সম্মান ক্রেস্ট, ব্রেইলে লেখা মানপত্র প্রদান এবং জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী সমিরঞ্জন বিশ^াসকে ব্রেইল শিক্ষক হিসেবে নিয়োগপত্র প্রদান করেন অনুষ্ঠানের অতিথি ও জিডিএফ কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!