1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 2, 2026, 12:27 am
Title :
সিলেটে হাইড্রোলিক হর্ন জব্দ-১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা সুবিপ্রবি ভিসির সঙ্গে “শান্তিগন্জ সমিতি সিলেট “ও “সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে”র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময় সিলেট মহানগর ইঞ্জিনিয়ার্স ফোরামের সীরাত সেমিনার কৃষকদের উন্নয়নে ও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন উপজেলায় কৃষক বাজার চালু করতে যাচ্ছে-সিলেট জেলা পরিষদ জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে মিছিল গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বন্ধ সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল ২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা

ভারতের ‘নারুভি হাসপাতাল’ ও ‘সিলেট মেডিকেয়ার’-এর মতবিনিময় সভা

  • Update Time : Saturday, April 25, 2026
  • 246 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে রোগীদের উন্নত ও বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারতের ভেলোরে অবস্থিত নারুভি হাসপাতাল এবং সিলেটের অন্যতম স্বাস্থ্যসেবা পরামর্শক প্রতিষ্ঠান সিলেট মেডিকেয়ার-এর আয়োজনে সুধীজন ও সেবাগ্রহীতাদের সাথে হাসপাতালের উন্নত চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ বারুতখানার ফুড প্যারাডাইজ কনফারেন্স রুমে এই সভা আয়োজন করা হয়।

Manual7 Ad Code

সিলেট মেডিকেয়ার-এর কো-ফাউন্ডার রেদা মঈন রেজা ও নূর তামাম এর যৌথ পরিচালনায় নিয়মিত ‘হেলথ টক’ ও মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে নারুভি হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের রিজিওনাল ম্যানেজার অর্নব ব্যানার্জী বলেন, ভারতের তামিলনাড়ুর ভেলোরে অবস্থিত নারুভি হাসপাতাল একটি অত্যাধুনিক এবং এনএবিএইচ স্বীকৃত বিশ্বমানের স্বাস্থ্যসেবা কেন্দ্র। ৪৭৫ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে ২৫টিরও বেশি স্পেশালিটি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করছেন। বিশেষ করে বাংলাদেশি রোগীদের জন্য এখানে ২৪/৭ জরুরি সেবা এবং সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা রয়েছে, যা বর্তমানে পর্যটকদের কাছে একটি জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে। তিনি বলেন, জটিল কোনো রোগের জন্য সিএমসি ভেলোর-এ ভিড় বেশি হলে নারুভি হাসপাতাল একটি ভালো বিকল্প হিসেবে দ্রুত সেবা প্রদান করছে।

Manual7 Ad Code

সভায় বক্তারা বলেন, দেশের বাইরে উন্নত চিকিৎসার প্রয়োজনে সঠিক দিকনির্দেশনা ও হাসপাতাল নির্বাচনের ক্ষেত্রে এ ধরণের মতবিনিময় সভা রোগীদের জন্য অত্যন্ত সহায়ক। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিদেশি হাসপাতালের প্রতিনিধিদের সাথে স্থানীয় রোগীদের সেতুবন্ধন তৈরিতে কাজ করে যাচ্ছে। জটিল কোনো রোগের জন্য সিএমসি ভেলোর-এ ভিড় বেশি হলে নারুভি হাসপাতাল একটি ভালো বিকল্প হিসেবে দ্রুত সেবা প্রদান করছে।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পর্যায়ের সুধীজন, চিকিৎসক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে এ ধরণের উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে সিলেটের রোগীরা ভারতের উন্নত চিকিৎসা সেবা সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পাবেন।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!