1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 2, 2026, 12:27 am
Title :
সিলেটে হাইড্রোলিক হর্ন জব্দ-১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা সুবিপ্রবি ভিসির সঙ্গে “শান্তিগন্জ সমিতি সিলেট “ও “সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে”র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময় সিলেট মহানগর ইঞ্জিনিয়ার্স ফোরামের সীরাত সেমিনার কৃষকদের উন্নয়নে ও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন উপজেলায় কৃষক বাজার চালু করতে যাচ্ছে-সিলেট জেলা পরিষদ জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে মিছিল গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বন্ধ সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল ২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা

জালালাবাদ রানার্স সোসাইটির অভিষেক ও সংবর্ধনা

  • Update Time : Saturday, April 25, 2026
  • 234 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মুহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে দৌড়ের কোনো বিকল্প নেই। জালালাবাদ রানার্স সোসাইটি সিলেটের তরুণ সমাজকে একটি সুস্থ জীবনধারার দিকে ধাবিত করছে, যা অত্যন্ত ইতিবাচক। তিনি আরো বলেন, জালালাবাদ রানার্স সোসাইটি কেবল একটি দৌড়বিদদের সংগঠন নয়, বরং এটি একটি সুশৃঙ্খল ও স্বাস্থ্য সচেতন প্রজন্ম গড়ার প্ল্যাটফর্ম। সংগঠনের লক্ষ্য সিলেটের প্রতিটি ঘরে দৌড়ের গুরুত্ব পৌঁছে দেওয়া এবং মাদক ও অলসতা মুক্ত একটি তারুণ্য উপহার দেওয়া।

Manual1 Ad Code

তিনি বলেন, সিলেটে রানার্স কমিউনিটির এই ঐক্য দেখে আমি আনন্দিত। এ ধরনের স্বীকৃতি নতুনদের দৌড়ঝাঁপে আরও উৎসাহিত করবে। আমরা চাই সিলেটে নিয়মিত ম্যারাথন ও হাফ-ম্যারাথনের আয়োজন হোক, যাতে আমাদের দৌড়বিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে পারে। সিলেটে সুস্থ ধারার ক্রীড়া চর্চা এবং দৌড়বিদদের উৎসাহিত করার লক্ষ্যে জালালাবাদ রানার্স সোসাইটির ভূমিকার প্রশংসা করেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি অভিজাত হোটেলের হলরুমে জালালাবাদ রানার্স সোসাইটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

জালালাবাদ রানার্স সোসাইটির সভাপতি আকরামুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমদ এবং সদস্য মীর জাকির হোসেন বিদ্যুৎ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ফিজিক্যাল ইন্সট্রাক্টর শরীফ আহমেদ। এসময় সোসাইটি সহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নেতৃবৃন্দরা হলেন, সভাপতি আকরামুল ইসলাম, সহ-সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক হাসান মাসুদ হিল্লোল, সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমদ, সাংগঠনিক সম্পাদক ধ্রুব রঞ্জন রায়, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম তুষার, কোষাধ্যক্ষ সৈয়দ আহমদ আল জামিল, নির্বাহী সদস্য আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, জামাল মিয়া, মীর জাকির হোসেন বিদ্যুৎ প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে নবগঠিত কমিটির পরিচিতি এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনের বিশেষ সদস্যদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন, সিলেট ফিটনেস ক্লাব, সিলেট রানার্স, সিলেট রানার্স কমিউনিটি, সিলেট এক্সট্রিম রানার্স, এক্সট্রিম রানার্স, সুনামগঞ্জ ফিটনেস কমিউনিটি, সুরমা রানার্স সুনামগঞ্জ, আর্লি বার্ড, এলিট রানার্স, ম্যারাথন রানার্স, মঈন উদ্দিন ট্রেনিং ক্লাব, শাহজালাল অ্যাক্টিভ রানার্স, সিলেট ফিটনেস কমিউনিটি, মর্নিং ট্রেনিং গ্রুপ, সিটি রানার্স, সিলেট রোড রানার্স, মেট্রোপলিটন রানার্স, ছাতক রানার্স, দক্ষিণ সুরমা রানার্স, ভোরের ফুটবল, প্রান্ত ভ্রমণ সিলেট রানার্স ক্লাব আইবা আর্মি ও সাস্ট ফিটনেস ক্লাবের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!