1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 9:17 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

আজকের এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা একদিন দেশ ও সমাজকে নেতৃত্ব দেবে -শাহজাহান আলী

  • Update Time : Saturday, April 25, 2026
  • 96 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের সিটি আদর্শ ফাউন্ডেশনের আয়োজনে সিটি মেধাবৃত্তি পরীক্ষা ‘২৫-এর বৃত্তি প্রদান অনুষ্ঠেনের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা হিসাবে সার্টিফিকেট ও ক্রেষ্ট এবং অর্থ প্রদান করা হয়েছে। আজ শনিবার (২৫শে এপ্রিল) সকালে সিটি মডেল স্কুল ক্যাম্পাস করেরপাড়ায় অনুষ্ঠিত হয়। সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন এর সভাপতিত্বে ও শিক্ষক প্রান্ত দাশ এর পরিচালনয়,

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে রাখেন, নবীগঞ্জ-বাহুবল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ শাহজাহান আলী তিনি বলেন, আজকের এই শিশুরাই আমাদের আগামী দিনের সোনালী ভবিষ্যৎ। তাদের আদর, যত্ন ও সঠিক শিক্ষা দিয়ে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ত্যাগ ছাড়া কোন শিক্ষার্থী সফল হতে পারে না। তিনি আরোও বলেন, সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই অভিভাবকদের আরও দায়িত্বশীল হয়ে সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে হবে। শিক্ষার আলোয় আলোকিত হয় তবে জাতি সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আজকের এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা একদিন দেশ ও সমাজকে নেতৃত্ব দেবে।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট সিলেট এর বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট মোঃ দিলোয়ার হোসাইন শামীম, সিটি আদর্শ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসাইন, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু , আর-রশীদ ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক সাদিকুর রাহমান।

Manual6 Ad Code

স্বাগত বক্তব্য রাখেনশিক্ষক সিদ্ধার্থ আরোও উপস্থিত বক্তব্য রাখেন সিটি মডেল স্কুলের সিনিয়র শিক্ষক লিংকন তালুকদার, অঞ্জন রায় সঞ্জয় ও সুনীল রঞ্জন দাসের অনুপ্রেরণামূলক বক্তব্য, শিক্ষার্থী ও অভিভাবকদের আবেগঘন অনুভূতি সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে এক আলোকোজ্জ্বল স্মৃতি। অনুষ্ঠিত সিটি মেধাবৃত্তি পরীক্ষা ‘২৫-এর বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রায় ৫০০ স্বপ্নবাহী পরীক্ষার্থীর ভিড় থেকে উঠে আসা ৯২টি দীপ্ত নামকে সম্মান জানানো হয়। ট্যালেন্টপুলে ৪, সাধারণে ৩৬, বিশেষ গ্রেডে ৫২, জন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি শিক্ষক-অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক মিলনমেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!