1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 12, 2026, 8:02 pm
Title :
সিলেটে ঈদের শুভেচ্ছার আড়ালে প্রচারে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা আখালিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন মাওলানা হাবিবুর রহমান বিএসটিআই সিলেট কতৃক মদিনা মাকের্টে ওজন ও পরিমাপ যন্ত্রপাতি ভেরিফিকেশন অভিযান গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টারের খাদ্য সামগ্রী বিতরণ জাতীয়তাবাদী শ্রমিক দল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মদন মোহন কলেজ ছাত্রদলের অসহায়দের মাঝে ইফতার বিতরণে-কয়েস লোদী সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির

জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা

  • Update Time : Thursday, March 12, 2026
  • 6 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং জনস্বার্থে তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এখন থেকে সরকারি ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীনস্থ প্রধান স্থাপনা ও ডিপোগুলো খোলা থাকবে এবং সেখান থেকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীনস্থ বিপণন কোম্পানিসমূহের প্রধান স্থাপনা/ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

Manual3 Ad Code

এতে আরও বলা হয়, ‘জনগণের চাহিদা মোতাবেক দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ হতে আমদানি কার্যক্রম/সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে।

Manual4 Ad Code

এতে বলা হয়, পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা হতে সারাদেশের সকল ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগণ/ট্যাংকারের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসির নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে সরকারি ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীনস্থ বিপণন কোম্পানিসমূহের প্রধান স্থাপনা/ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!