1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 4, 2026, 11:11 pm
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী

  • Update Time : Wednesday, March 4, 2026
  • 12 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তার পরিধি বাড়ানোই সিলেট ইয়াং স্টারের মূল লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে এই সংগঠন ক্ষুদ্র উদ্যোগ প্রশংসনীয়। প্রতিষ্ঠারলগ্ন থেকেই এই সংগঠন বছর জুড়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের জীবনমান বদলে দিচ্ছে। তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।গত (০২ মার্চ) বিকাল ৩টায় নগরীর মদিনা মার্কেটস্থ চাইনজ রেস্টুরেন্টের হলরুমে সিলেট ইয়াং স্টারের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও প্রবাসীদের এক্সিকিউটিভ সদস্যদের অর্থায়নে প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি মো: রাসেল আহমেদ-এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আলী আহসান হাবীবের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস শুক্কুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, সংগঠনের উপদেষ্টা আমির হোসেন, সমাজসেবী ও প্রাক্তন শিক্ষক আহসান মাজবুব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খাঁন সজীব, সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জুনায়েদ আহমেদ, সহ-সভাপতি নুরেছ আলী, ছাতক শাখার সভাপতি শিক্ষক পংকজ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ দিপু, মো: নজরুল ইসলাম লায়েক আহমেদ, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ শাহ আলম, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কয়ছর আহমেদ কাওসার, সহ-ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মনির হোসেন, আপ্যায়ন বিষয়ক আতাউর রহমান, আব্দুস শুকুর ও সদস্য সোহাগ ভূইয়া প্রমুখ। সিলেট ইয়াং স্টারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাসব্যাপী ছাতক, জগন্নাথপুর উপজেলা ও ঢাকাসহ বিভিন্ন প্রান্তে প্রায় ৫ লক্ষাধিক টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!