সংবাদদাতা গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস পণ্যসহ দুইজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার তিতারাই এলাকাতে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে-চোরাকারবারীরা সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বোঝাই একটি ডিআই পিকআপযোগে রাধানগর বাজার হয়ে সিলেট শহরের দিকে রওনা দিয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে তিতারাই এলাকায় একটি সন্দেহজনক ডিআই পিকআপ (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা-মেট্রো-ন-২১-৪৮০২) থামার সংকেত দেয় পুলিশ। তবে পুলিশের সংকেত অমান্য করে গাড়ির চালকসহ দুইজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে ১০ লাখ ২৪ হাজার পিস ভারতীয় ছোট ব্যাটারি এবং ২ হাজার ৩০৪ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ ৪১ হাজার ৬০০ টাকা।
বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান
Leave a Reply