1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 11, 2026, 10:23 pm
Title :
জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে সিলেটে যাচ্ছে ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম প্রধান উপদেষ্টার সঙ্গে চার বিদেশি পর্যবেক্ষক দলের সাক্ষাৎ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সিলেট গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন-মাওলানা হাবিবুর রহমান ক্ষমতা চাইতে আসিনি, আপনাদের পাশে থাকতে এসেছি: খন্দকার মুক্তাদির হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সনাতন ধর্মাবলম্বীদেরকে নিয়ে উন্মুক্ত মঞ্চের মতবিনিময় সভা ৫ শতাধিক মানুষের মাঝে আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণে- কয়েস লোদী লতিফিয়া দারুল কুরআন মাদরাসার পাগড়ী ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন জামায়াতে নেতার হলফনামায় ঋণ ও শেয়ার তথ্য গোপনের অভিযোগ সিলেট বিএনপির

সিলেটে যাচ্ছে ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম

  • Update Time : Wednesday, February 11, 2026
  • 4 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা :::সারা দেশের মতো সিলেটেও অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট-গ্রহণকে সামনে রেখে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম।

Manual8 Ad Code

বুধবার সকাল থেকে সিলেটের ছয়টি সংসদীয় আসনের প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, সিল, ব্যালট পেপার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সিলেট সরকারি মহিলা কলেজ থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পাহারায় এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরিবহন ব্যবস্থায় ছিল বিশেষ নজরদারি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিলেট জেলার ছয়টি আসনে এবার মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্য। পাশাপাশি মাঠে টহলে রয়েছেন জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা।

Manual8 Ad Code

জেলায় মোট ভোটার সংখ্যা ৩১ লাখ ১৩ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ লাখ ২৪ হাজার ৯৭০ জন, নারী ১৪ লাখ ৮৮ হাজার ৪০৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৮ জন। গত নির্বাচনের তুলনায় ভোটার বেড়েছে ৩ লাখ ৯৮ হাজার ৬৫ জন।

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে তাদের ভোটা দিতে পারেন, সে লক্ষ্যে সকল প্রস্তুতি শতভাগ সম্পন্ন করা হয়েছে।

Manual1 Ad Code

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকল কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!