1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 4:46 am
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

সিলেটে সাইদুর হত্যা, মূল আসামি ইমরান গ্রেফতার

  • Update Time : Sunday, August 31, 2025
  • 107 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ৩ ভাইকে কুপিয়ে জখম করেছে তাদের চাচাতো ভাই। এতে এক ভাই নিহত ও নারীসহ ৩ জন আহত হয়েছেন। এই হত্যাকান্ডের মূল আসামি ইমরান আহমদ (৩০) সিলেট নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (৩১ আগস্ট) ভোর রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই ঘটনায় আটক করা হয়েছে সাইদুর রহমানের চাচা রকিব আলী ও তার ছেলে ইমরানকে।

Manual1 Ad Code

গ্রেফতারকৃত ইমরান আহমদ শাহাপুর গ্রামের রকিব আলী ওরফে আব্দুর রকিবের ছেলে।

Manual3 Ad Code

জানা যায়, , নিহত সাইদুর রহমান ও তার ভাইদের একটি হাঁসের খামার ছিল। সম্প্রতি ইমরান ধানক্ষেতে বিষ প্রয়োগ করলে হাঁসগুলো সেখানে গিয়ে খাবার খায় এবং এতে প্রায় ১০-১৫টি হাঁস মারা যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।

শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর শাহাপুর গ্রামে কথাকাটাকাটির একপর্যায়ে ইমরান ধারালো অস্ত্র দিয়ে সাইদুর রহমান ও তার দুই ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাইদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দুই ভাই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় ধস্তাধস্তিতে ইমরানের মা-ও গুরুতর আহত হন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বলেন, হত্যাকান্ডের মূল আসামি ইমরান আহমদ (৩০) সিলেট নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার পর নিহতের স্বজনরা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে ইমরান ও তার বাবাকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!