1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 2:57 am
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

সাদাপাথর লুট: অবশেষে কোম্পানীগঞ্জ থানার ওসি আদনান আউট, রতন ইন

  • Update Time : Sunday, August 31, 2025
  • 100 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে পাথর লুটকাণ্ডে আলোচিত কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়েছে। তার স্থানে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে ইন্সপেক্টর রতন শেখকে। আজ রবিবার (৩১ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।

Manual8 Ad Code

রতন শেখ শরীয়তপুরের শিবচর থানার ওসি হিসেবে কাজ করেছেন। তাছাড়া তিনি ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি সিলেট জেলা পুলিশে কর্মরত আছেন।

Manual3 Ad Code

রোববার বিকেলে রতন শেখ জানান, আমি বিষয়টা শুনেছি, কিন্তু এখনো কোন নোটিশ হাতে পাইনি। নোটিশ পেলে যোগ দিবো।

Manual6 Ad Code

অপরদিকের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, বদলির বিষয়টি আমি শুনেছি, কিন্তু কোন কাগজ এখনো পাইনি।

উল্লেখ্য, উজায়ের আল মাহমুদ আদনান সম্পর্কে দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, তিনিসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের কমিশন গ্রহণ করে সাদা পাথর লুটপাটে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!