1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 4:48 am
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

ইলিয়াস আলীসহ গুমের শিকার সকল নেতাকর্মীর সন্ধান দাবি-মানববন্ধন

  • Update Time : Saturday, August 30, 2025
  • 95 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: আন্তর্জাতিক গুম দিবসে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে দাঁড়িয়ে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক বছর পেরিয়ে যাওয়ার পরও গুম হওয়া স্বজনদের সন্ধান না পাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তারা। শনিবার দুপুরে ‘আমরা গুম পরিবার’র উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শেখ হাসিনা সরকারের আমলে সিলেটের যারা গুম হয়েছিলেন তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম. ইলিয়াস আলী, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলী।

Manual5 Ad Code

মানববন্ধনে বক্তারা গুম হওয়া নেতাদের স্বজনরা অভিযোগ করে বলেন, প্রায় ১৩ বছর ধরে সিলেটের চার নেতা গুম অবস্থায় আছেন। শেখ হাসিনার পতন হলে তারা মুক্ত অবস্থায় ফিরে আসবেন বলে আশা করেছিরেন স্বজনরা। কিন্তু তারা হতাশ হয়েছেন। গুম কমিশনের সাথে বার বার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তাদের কোন সন্ধান মিলেনি। এতে গুম হওয়া ব্যক্তিদের পরিবারে হতাশা আরও বেড়েছে। অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে আরও আন্তরিক হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা।

Manual1 Ad Code

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও ড. এনামুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সহসভাপতি সালেহ আহমদ খসরু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল আহাদ খান জামাল ও গুমের শিকার ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না প্রমুখ।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!