1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 5:15 am
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

সিলেটে পুকুর থেকে উদ্ধার দেড় লাখ ঘনফুট পাথর

  • Update Time : Thursday, August 28, 2025
  • 112 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে এবার পুকুর থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দেড় লক্ষ ঘনফুট সাদাপাথর। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর থেকে সিলেট সদর উপজেলার ধোপাগুলে অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করে সিলেট সদর উপজেলা প্রশাসন। এসময় তাদের সহযোগীতা করে এপিবিএন সদস্যরা।

Manual4 Ad Code

উদ্ধারকৃত পাথর প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন জানিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Manual5 Ad Code

জানা যায়, সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় আগে থেকে জব্দ করা কিছু পাথর কোম্পানীগঞ্জের সাদাপাথরে প্রতিস্থাপনের জন্য প্রশাসন কাজ করছিল। তখন এই দুই এলাকার পাঁচটি পরিত্যাক্ত পুকুরে পাথর থাকার বিষয়টি তারা ধারণা করেন।পরে এক্সেভেটরের সাহায্যে তারা পাথরগুলো উত্তোলন করতে সক্ষম হন।

উদ্ধারকৃত পাথর এখনো পরিমাপ করা সম্ভব হয়নি তবে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ জানান, আনুমানিক দেড়লাখ টন হতে পারে।

Manual7 Ad Code

তিনি বলেন, মোট ধোপাগুল ও লালবাগ এলাকার মোট পাঁচটি পরিত্যাক্ত পুকুরে পাথরগুলো লুকিয়ে রাখা হয়েছিল। কোনোট আটক নেই। উদ্ধারকৃত পাথরগুলো পরিমাপ করে সাদাপাথরে প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন।

Manual2 Ad Code

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইৎ এ প্রসঙ্গে বলেন, প্রায় দেড়লাখ টন পাথর আজ উদ্ধার হলো। আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!