1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 8:40 am
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

সাদাপাথর লুটে কর্তৃপক্ষের অবহেলা খতিয়ে দেখা হচ্ছে: সিলেটে মন্ত্রীপরিষদ সচিব

  • Update Time : Wednesday, August 27, 2025
  • 170 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সাদাপাথর লুটের ঘটনায় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল কী না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এ ঘটনায় মন্ত্রী পরিষদ গঠিত তদন্ত কমিটির আহবায়ক ও মন্ত্রীপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র ও রেলওয়ে বাংকার এলাকায় পাথর লুটের ঘটনায় বুধবার সকাল থেরক দুপুর পর্যন্ত গণশুনানি করেছে এই তদন্ত কমিটি।

Manual5 Ad Code

দুপুরে সিলেট সার্কিট হাউসে গণশুনানী শেষে তদন্ত কমিটির আহ্বায়ক জানান, গণশুনানিতে মূলত দু’টি বিষয় ছিল প্রধান। এরমধ্যে একটি- কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ছিল কি না, আর অপরটি- এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়।

এই দুই ইসূ্রতে বিভিন্ন স্টেকহোল্ডারদের নিকট থেকে সুপারিশ ও মতামত গ্রহণ করেছে মন্ত্রীপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটি।

সার্বিকভাবে পর্যালোচনা শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা জানান জাহেদা পারভীন।

Manual6 Ad Code

এসময় সাংবাদিকদের কাছে তদন্তে প্রয়োজনীয় কোনো তথ্য থাকলে তা প্রদানের আহ্বান জানান মন্ত্রী পরিষদ সচিব।

বুধবার সকালে সিলেট সার্কিট হাউজে আয়োজিত গণশুনানি শুরু হয়। শুনানিতে অংশ নিয়ে নিজেদের বক্তব্য প্রদান করেন বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও শুনানীতে অংশ নেন। এছাড়া পরিবেশবাদি সংগঠনের প্রতিনিধি, ট্রাক পরিবহন মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি ও পেসক্লাব নেতারাও শুনানিতে অংশ নিয়ে তদন্ত কমিটির কাছে বক্তব্য প্রদান করেন।

মন্ত্রী পরিষদ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে। মঙ্গলবার তারা সরেজমিনে সাদাপাথর পরিদর্শন করে।

এরআগে গত ২০ আগস্ট মন্ত্রী পরিষদ বিভাগের তদন্ত কমিটি গঠিত হয়।

Manual2 Ad Code

সাদাপাথর লুটের ঘটনায় ইতোমধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিবেদনে সাদাপাথর লুটে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মিলিয়ে ৫৩ জনের সম্পৃক্ততা পেয়েছে বলে জানিয়েছে দুদক। এতে বিভাগীয় কমিশনার, ডিসি এসপি, ইউএনও, ওসি- সবাইকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীরা লুটপাটে জড়িত উল্লেখ করে তাদের ৪২ জনের নাম প্রকাশ করা হয়েছে।

Manual8 Ad Code

প্রতিবেদনে বলা হয়, পাথর আত্মসাতের ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা ও যোগসাজশ ছিল।

এছাড়া জেলা প্রশাসন ঘটিত তদন্ত কমিটিও প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনে লুটে শতাধিক ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হলেও কারো নাম প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!