1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 6:45 am
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

গোয়াইনঘাটের মান উল্লাহ মাজার এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার

  • Update Time : Wednesday, August 27, 2025
  • 148 Time View

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে একটি মাজার এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) সকালে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের পাশে দামারী মান উল্লাহ শাহ মাজারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম সিরাজুন বেগম (৪৫)। তিনি তোয়াকুল ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাসিন্দা এবং ওমানপ্রবাসী আসাব মিয়ার স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুন বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং প্রায়ই বিভিন্ন মাজারে ঘোরাফেরা করতেন। সকালে পথচারীরা তার মরদেহ দেখে পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে গিয়ে সালুটিকর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!