1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 8:37 am
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

বালু-পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ

  • Update Time : Monday, August 25, 2025
  • 191 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার প্রধান প্রধান নদী ও পর্যটন কেন্দ্র থেকে সাম্প্রতিক সময়ে বালু ও পাথর লুটের ঘটনা এক নজিরবিহীন পরিবেশগত ও প্রশাসনিক সংকটের জন্ম দিয়েছে। বিগত পাঁচ বছরে পাথর কোয়ারি ইজারা না দেওয়া সত্ত্বেও, বিশেষ করে ৫ আগস্ট ২০২৪ এর রাজনৈতিক পালাবদলের পর, অবৈধ উত্তোলন ও মজুদের ঘটনা ভয়াবহ আকার ধারণ করে, যা জনমনে “হরিলুট” হিসেবে পরিচিতি লাভ করে । জন অসন্তোষ এবং উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং দায়বদ্ধতা থেকে প্রশাসন এক সমন্বিত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক উক্ত বিষয়টি তাঁর মনে গভীর রেখাপাত করে এবং তিনি অত্যন্ত পেশাদারিত্ব ও গুরুত্বের সাথে পাথর উদ্ধার অভিযানের নির্দেশনা প্রদান করেন। সার্বিক নির্দেশনা পেয়ে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসানের পরামর্শ মোতাবেক সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট সাওন আসাদ ব্যাটালিয়ন আনসারদের গভীর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পেশাদারিত্ব এবং সর্বোচ্চ শৃঙ্খলার মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

Manual7 Ad Code

আনসার ব্যাটালিয়ন এর সদস্যগণ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিভিন্ন টাস্কফোর্স অভিযানে ধারাবাহিকভাবে পেশাদারিত্বের সাথে অপারেশন পরিচালনা করছে। আগস্ট’২৫ মাসে জেলা প্রশাসন, সিলেট কর্তৃক সাদাপাথর,কোম্পানিগঞ্জ এলাকায় পরিচালিত ১৩ টি টাস্কফোর্স অভিযানে ১১৮ জন আনসার ব্যাটালিয়ন সদস্য অংশগ্রহণ করে।
এসব অভিযানে ১৮৫ টি নৌকা ডুবানো হয় এবং ১০ টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয় এবং প্রায় ৯৪২৯৫ ঘনফুট পাথর জব্দ করা হয়।
উল্লেখ্য যে,সিলেট জেলাধীন গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা হতে অবৈধভাবে বালু ও পাথর পরিবহনকারী ট্রাক চলাচল বন্ধের লক্ষ্যে জেলা প্রশাসন, সিলেট কর্তৃক ২৮/০৫/২০২৫ খ্রি: তারিখ হতে পরিচালিত জেলার ক্যান্টনমেন্ট এবং কোম্পানিগঞ্জ রোডে পরিচালিত
রাত্রি কালীন চেকপোস্ট অভিযান এ আনসার ব্যাটালিয়ন এর সদস্যগণ সক্রিয় ভূমিকা পালন করে।এসব অভিযানের মাধ্যমে মে’২০২৫ মাসে অবৈধভাবে বালু ও পাথর পরিবহনকারী ১৫ টি ট্রাক জব্দ এবং ৪২ টি ট্রাক আনলোড করা হয়,জুন’২০২৫ মাসে প্রায় ১৩৩০ টি ট্রাক চেক করা হয় যারমধ্যে ৭৫ টি ট্রাক আনলোড করা হয় এবং জুলাই’২০২৫ মাসে ১০ টি ট্রাক আনলোড করা হয়

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!