1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 10:21 am
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে শিশুসহ নিখোঁজ ২

  • Update Time : Saturday, August 23, 2025
  • 104 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার একটি হাওরে নৌকা ডুবে শিশুসহ দুইজন নিখাঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দারাম হাওরে দুর্ঘটনার শিকার হন তারা। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এতথ্য নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

নিখোঁজরা হলেন- উপজেলার কেশবপুর গ্রামের সামসুদ্দিন (৬০) এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত বেগম (৭)।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে সাড়ে ১০টার দিকে ছোট একটি নৌকায় সাতজন যাত্রী কান্দাপাড়া থেকে মহেশপুরের দিকে রওনা হন। দারাম হাওরে পৌঁছালে প্রচণ্ড বাতাস শুরু হয়। এসময় নৌকাটি হাওরে ডুবে যায়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নৌকার পাঁচ যাত্রীকে উদ্ধার করা হলেও দুইজন নিখোঁজ হন।

Manual1 Ad Code

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, নিখোঁজ দুইজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!