1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 12:02 pm
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

সাদাপাথর ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে-সচিব ড. মোখলেছুর রহমান

  • Update Time : Friday, August 22, 2025
  • 151 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় প্রশাসনের যত বড় কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের নেতাই জড়িত থাকুক না কেন, কাউকেই আইনের বাইরে রাখা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান। তিনি জানান, সাদাপাথর পর্যটন কেন্দ্রকে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। যাতে ভবিষ্যতে আর কোনোদিন কেউ পাথর উত্তোলনের সাহস না পায়, সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে।

Manual3 Ad Code

শুক্রবার সকালে সাদা পাথর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম ও পুলিশ সুপারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লুট হওয়া পাথর ফিরিয়ে আনার কাজ চলছে, প্রতিস্থাপনও করা হচ্ছে। হয়তো আগের মতো পুরো প্রাকৃতিক সৌন্দর্য ফিরবে না, তবে আগের অবস্থায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, সাদাপাথরসহ সব পর্যটনকেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।

Manual3 Ad Code

এর আগে সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিবকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি সরেজমিন তদন্ত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ পেয়েছে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!