1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 12:06 pm
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

পাথর লুটে আমাদের দুই নেতার নাম জড়ানো ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

  • Update Time : Thursday, August 21, 2025
  • 184 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের আলোচিত সাদা পাথর সংশ্লিষ্ট লুটপাটের ঘটনায় নিজেদের জড়ানোর প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন করে এ প্রতিবাদ জানানো হয়।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি সিলেট জেলা প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান এবং সিলেট মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে তারা বলেন, সম্প্রতি কিছু জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাদের নাম যুক্ত করে পাথর লুটপাটের সঙ্গে জড়িত দেখানোর চেষ্টা করা হয়েছে। এই প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি কথিত রেফারেন্স থাকলেও, তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ, প্রমাণ বা তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়নি।

নাজিম উদ্দীন সাহান বলেন, “এই রিপোর্ট একপাক্ষিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রকৃত অপরাধীদের আড়াল করার একটি চেষ্টার অংশ বলে আমরা মনে করি।”

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি স্বচ্ছ ও জনমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম, যার জন্ম ২০২৪ সালের ২৪ জুলাই-এর গণআন্দোলনের মধ্য দিয়ে। দুর্নীতিমুক্ত ও দেশপ্রেমিক নেতৃত্ব গঠনের লক্ষ্যেই দলটি কাজ করছে। তারা কোনোভাবেই সাদা পাথর সংশ্লিষ্ট দুর্নীতির সঙ্গে জড়িত নন। এই পাথর সংক্রান্ত কোনো কার্যক্রমে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। যদি কোনো পক্ষ আমাদের জড়িত প্রমাণ করতে না পারে, তবে অবশ্যই তারা দুঃখপ্রকাশ করবে, অন্যথায় আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা এনসিপির ‎যুগ্ম সমন্বয়ক-আবু সাঈদ, ‎যুগ্ম সমন্বয়ক সালমান খুর্শেদ, ‎জেলা সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা সদস্য (প্রচার) মুফতি মাওলানা ছালিম আহমদ, ‎‎এনসিপি মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক-নুরুল হক,‎ যুগ্ম সমন্বয়ক তারেক আহমদ বিলাস, যুগ্ম সমন্বয়ক এডভোকেট মোহাম্মদ আবদুর রহমান আফজাল, যুগ্ম সমন্বয়ক নাঈম শেহজাদ,‎ সদস্য মো নিজাম উদ্দিন, সায়মন সাদিক জুনেদ, কামরান জায়গীরদার, সদস্য ফুয়াদ আহমদ, ‎যুব উইংসের কেন্দ্রীয় সংগঠক মাহবুব রহমান তাসলিম, ‎জেলা সদস্য-সাবের চৌধুরী, ‎‎গনতান্ত্রিক ছাত্র সংসদ সিলেট জেলার সদস্য মো জামিল আহমদ, ‎শ্রমিক উইংসের কেন্দ্রীয় সংগঠক মাঈন উদ্দীন, লোকমান হোসেন।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!