1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 7:44 pm
Title :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত ৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন

সিলেট ল কলেজ ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন:সভাপতি শোয়েব ও সাধারণ মুন্না

  • Update Time : Wednesday, August 13, 2025
  • 221 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট ল কলেজ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সিলেট ল কলেজ ছাত্রদলের নতুন সভাপতি আব্দুল আহাদ শোয়েব নির্বাচিত ও সাধারণ সম্পাদক পদে রশিদ আহমেদ মুন্না নির্বাচিত হয়েছেন। আজ বুধবার (১৩ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। এদিন প্রথম অধিবেশনে কলেজ অডিটোরিয়ামে সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন আহমদ এর সভাপতিত্বে ও সিলেট ল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ হাছান এর পরিচালনায়,

প্রধান অতিথির বক্তব্যে রাখেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি শফিকুল ইসলাম, প্রধান বক্তা বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কার্দি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগরের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

এসময় কাউন্সিলে সভাপতি প্রার্থী, মোহাম্মদ আলী,আব্দুল মুকিত জাহাঙ্গীর, আব্দুল আহাদ শোয়েব, সাধারণ সম্পাদক প্রার্থী, মোহাম্মদ মারজান, রায়হান আহমেদ আমিনা বেগম ডলি , রুহুল আমিন খন্দকার, রশিদ আহমেদ মুন্না বক্তব্য রাখেন।

Manual1 Ad Code

পরে কাউন্সিলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৮৭ জন ভোটারের মধ্যে ৮০ জন ভোট প্রদান করেন। সেখানে ৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আহাদ শোয়েব
ও ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রশিদ আহমেদ মুন্না। এছাড়া সভাপতি পদে মোহাম্মদ আলী ১৫ ভোট, আব্দুল মুকিত জাহাঙ্গীর ১৪ ভোট পেয়েছেন।

আর সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মারজান ১৯ ভোট, রায়হান আহমেদ ১৪ ভোট,
আমিনা বেগম ডলি ১৫ ভোট ও রুহুল আমিন খন্দকার পেয়েছেন ১০ ভোট। এতে সভাপতি ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন মোট ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, দীর্ঘদিন পর আজ বুধবার (১৩ আগস্ট) সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে সিলেটের ,ল,কলেজে ছাত্রদল কাউন্সিল হওয়াতে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করেছিল।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!