1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 6:32 pm
Title :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত ৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন

সিলেটে লেগুনা চুরি, মৌলভীবাজারে গ্রেপ্তার ২

  • Update Time : Tuesday, August 12, 2025
  • 236 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :::সিলেটে চোরাই লেগুনাসহ ২ দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে মৌলভীবাজার সদর মডেল থানাধীন ৬নং একাটুনা ইউনিয়নের সিংকাপন বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট জেলার জৈন্তাপুর থানার কমলাবাড়ী এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে জুবায়ের আহমদ প্রকাশ হাসান (২৩) ও ফেঞ্চুগঞ্জ থানার নূরপুর এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. নাসির মিয়া (২৫)।

Manual8 Ad Code

জানা যায়, সোমবার (১১ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজারের ১নং গেইটের সামনে লেগুনা চালক সাইফুল ইসলাম (২১) এর লেগুনা গাড়ি (রেজিঃ নং- সিলেট-চ-১১-১০৮৭, মূল্য আনুমানিক ২,২৫,০০০/- টাকা) চুরি হয়। পূর্ব পরিচিত জুবায়ের আহমদ প্রকাশ হাসান (২৩) একটি ভুয়া রিজার্ভ যাত্রার কথা বলে তাকে মাজার গেইটে যেতে বলে। সেখানে জুবায়ের আহমদ প্রকাশ হাসান (২৩) আগে থেকে অবস্থান করছিলো। সাইফুল ইসলাম তার লেগুনাসহ উক্ত ঘটনাস্থলে পৌঁছালে তাকে কৌশলে মোবাইলের মিনিট কার্ড আনতে পাঠিয়ে আসামীদ্বয় লেগুনাটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় সাইফুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে কোতোয়ালী থানাপুলিশ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে মৌলভীবাজার সদর মডেল থানাধীন ৬নং একাটুনা ইউনিয়নের সিংকাপন বাজার থেকে তাদের গ্রেফতার করে। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং: ১৭, তারিখ: ১২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা ৩৭৯ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual7 Ad Code

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজারের ১নং গেইটের সামনে থেকে একটি লেগুনা গাড়ি চুরি হয়। এই ঘটনায় লেগুনা চালক সাইফুল ইসলাম অভিযোগ দায়ের করলে তার প্রেক্ষিতে মঙ্গলবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানাধীন ৬নং একাটুনা ইউনিয়নের সিংকাপন বাজার থেকে ২জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং: ১৭, তারিখ: ১২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা ৩৭৯ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!