1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 4:31 pm
Title :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত ৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন

গোয়াইনঘাটের পিয়াইন নদীতে নৌকা ডুবে এক বিজিবির সিপাহী নিখোঁজ

  • Update Time : Sunday, August 10, 2025
  • 349 Time View

Manual8 Ad Code

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় থেকে অবৈধ ভাবে ( সুপারি) পণ্যবাহী নৌকা ধাওয়া করতে গিয়ে নৌকা ডুবে সোনারহাট ক্যাম্পের এক বিজিবির সিপাহী নিখোঁজ।
গত ৯ আগষ্ট শনিবার বিকাল আনুমানিক ৪ ঘঠিকার সময় ভারতীয় (সুপারী) পন্যবাহী একটি নৌকার ধাওয়া করার সময় নৌকা ধাক্কায় মাসুম বিল্ল্যাহ(৩৫) নামে এক সিপাহী নিখোঁজ রয়েছেন।

সরেজমিন গিয়ে দেখা যায় নদীর পাড়ে বিজেপি সদস্যসহ এলাকার জনসাধারণের ভিড়। জনসাধারণের সঙ্গে কথা বলে জানা যায়
গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পিয়াইন নদী পন্নগ্রাম ও আমবাড়ী এর মধ্যবর্তী স্থানে নৌক দিয়ে টহলরত অবস্থায় দুইজন বিজিবি সদস্য অপর ভারতীয় পন্যবাহী নৌকা ধাওয়া দিতে গিয়ে পন্যবাহী নৌকার ধাক্কায় পানিতে উভয় নৌকা ডুবে গেলে নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও নৌকার মাঝি কোনভাবে কিনারে উঠলেও উঠতে পারেননি সিপাহী মাসুম বিল্ল্যাহ। সাথে সাথে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও থাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর শুনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছি এখনও বিজিবি সদস্য কে পাওয়া যায় নি।

Manual7 Ad Code

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী রতন কুমার অধিকারী বলেন ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস কে জানিয়েছি, তারা কিছু সময়ের মধ্যে পৌছাবে।

Manual6 Ad Code

৪৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভারতীয় পণ্যবাহী নৌকার ধাক্কায় আমাদের টহলরত নৌকা ডুবে গিয়ে এক সিপাহী নিখোঁজ রয়েছেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি।
রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় ভাবে উদ্ধার তৎপরতা চলছে।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!