1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 2:32 pm
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

গোয়াইনঘাটে অসহায় ও দরিদ্র শিশুদের জন্মদিন উদযাপন অনুষ্ঠিত

  • Update Time : Thursday, August 7, 2025
  • 493 Time View

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির আয়োজনে স্পন্সর্ড শিশু, এলাকার অবহেলিত ও দরিদ্র শিশুদের জন্মদিবস উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলা হলরুমে স্পন্সর্ড শিশু, এলাকার অবহেলিত ও দরিদ্র শিশুদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি’র ম্যানেজার শেলি তেরেজা কস্তা’র সভাপতিত্বে ও অফিস বেইসের নিগার তাসফিয়ার সঞ্চালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শিশু সুরক্ষা কর্মকর্তা দিপঙ্কর জেত্রা।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, সাবেক সভাপতি এম এ মতিন,

ইয়ং প্রফেশনাল এডভোকেসি’র বিজয়া চিসিম, শিক্ষক সুলেমান আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, প্রেসক্লােবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট উপজেলা কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে স্পন্সর্ড শিশু, এলাকার অবহেলিত ও দরিদ্র ১৫০ জন শিশু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই শিশুদের জন্মদিবস উপলক্ষে তাদের নিয়ে কেক কাটেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র এসব শিশুদের পরিবার আর্থিক ভাবে অস্বচ্ছল থাকার কারণে তারা তাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশন যে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।

Manual6 Ad Code

ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ম্যানেজার শেলি তেরেজা কস্তা অনুষ্ঠানে আগত শিশুদের অঙ্গীকার করান, তারা যেন বড় হয়ে তাদের জ্ঞান, বুদ্ধি ও বিদ্যা দিয়ে দেশ ও জাতির উন্নয়নের জন্য কাজ করে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!