1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 10:40 am
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

গোয়াইনঘাটে দুর্ধর্ষ ডাকাত বাহারকে গ্রেফতার করলো পুলিশ

  • Update Time : Monday, August 4, 2025
  • 101 Time View

Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের দুর্ধর্ষ ডাকাত বাহার উদ্দিন কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার (৪ আগষ্ট) বিকালে গোয়াইনঘাট থানার এ.এস.আই মাঈন উদ্দিন এর নেতৃত্বে এক অভিযানে স্থানীয় কোওর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃত বাহার উদ্দিন উরফে বাক্কই উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভামনগ্রামের মৃত আব্দুর রহমান উরফে ছক্কার ছেলে। এদিকে এই দুর্ধর্ষ ডাকাত গ্রেফতারের খবরে স্বস্তি ফিরেছে তার এলাকায়। এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে এই যন্ত্রণায় অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। তাদের দাবী বিগত কয়েকদিন পূর্বে সারী-গোয়াইনঘাট সড়কের বেকরা ব্রিক ফিল্ডে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা আছে কি না তাও খতিয়ে দেখার অনুরোধ জানান প্রশাসনের প্রতি।

Manual2 Ad Code

জানতে চাইলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোঃ তোফায়েল আহমেদ জানান গ্রেপ্তারকৃত বাহার উদ্দিন বাক্কই (৩৫) একটি মামলার ওয়ারেন্টের আসামী, তাই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!