1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 9:07 am
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

কবে চালু হবে-সিলেটের কুমারগাঁও গ্রিডের পাওয়ার স্টেশন

  • Update Time : Sunday, August 3, 2025
  • 235 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: এ সপ্তাহে চালু হতে পারে সিলেটের বিদ্যুৎ সরবরাহকারী কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন। এমনটাই জানিয়েছেন কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলী। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন কুমারগাঁও গ্রিডের সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আচার্য।

কুমারগাঁও গ্রিড সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১৯ দিন ধরে বন্ধ আছে ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন। তবে এই পাওয়ার স্টেশনের মেরামতের কাজ চলমান আছে। ইতোমধ্যে ঢাকা থেকে একটি টিম এসে পাওয়ার স্টেশনের বিভিন্ন পরীক্ষা করছেন।

কুমারগাঁও গ্রিডের সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আচার্য বলেন, পাওয়ার স্টেশনের কাজ চলছে। ঢাকা থেকে টিম এসেছে। এখন টেস্টিং এর কাজ চলছে। সব টেস্টিং শেষ হলে এবং সবকিছু ঠিক থাকলে আমরা আশা করছি এ সপ্তাহের ভিতরে ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশনটি চালু করতে পারব।

Manual1 Ad Code

প্রসঙ্গত, কুমারগাঁও গ্রিড থেকে সিলেট, মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জে স্থানীয়ভাবে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়। এটি বন্ধ থাকায় সিলেটে এখন শুধু জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ আনা হচ্ছে। তবে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টার (এনএলডিসি)।

Manual7 Ad Code

তাই বিগত প্রায় ১০ দিন ধরে সিলেটে বেড়ে গিয়েছিল লোডশেডিং। তাপমাত্রাও ছিল বেশি। তখন বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, বিদ্যুৎ কেন্দ্র সচল হওয়ার পূর্ব পর্যন্ত লোডশেডিং আরও বাড়তে পারে। তবে কয়েকদিন যাবত দিনভর বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। এতে লোডশেডিংও কিছুটা কমেছে।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!