1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 8:49 am
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

৫ আগস্ট ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : Saturday, August 2, 2025
  • 199 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: আগামী ৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা যেভাবে সহযোগিতা করছেন, তাতে কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’

Manual6 Ad Code

আওয়ামী লীগের গোপন কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরপরও কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে, তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘গোপন প্রশিক্ষণ বা পরিকল্পনার বিষয়গুলো তদন্তসাপেক্ষ। তদন্ত করলে সব জানা যাবে।’

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা সত্য তুলে ধরছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বিদেশি মিডিয়ার অবস্থানও এখন অনেকটাই বদলেছে। তারা আগের মতো সরব হতে পারছে না।’

Manual8 Ad Code

উল্লেখ্য, আগামী ৫ আগস্ট রাজধানীতে ‘জুলাই ঘোষণাপত্র’ আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দিনটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা থাকলেও সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির আশ্বাস মিলেছে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!