1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 6:55 am
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬০ হাজার ৩০০ ছাড়াল

  • Update Time : Saturday, August 2, 2025
  • 316 Time View

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আরও ৫৫৪ জন আহত হয়েছেন।

Manual2 Ad Code

শুক্রবার (১ আগস্ট) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি’র।

Manual7 Ad Code

বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৮৩ জনের মরদেহ গাজার বিভিন্ন হাসপাতলে আনা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৫৫৪ জন।

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৩২ জনে। একই সময়ে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৬৪৩ জনে।

Manual6 Ad Code

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দখলদার বাহিনীর বোমা হামলায় অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

Manual3 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়েছে, ত্রাণের খাবার নিতে আসা ফিলিস্তিনিদের ওপরও হামলা করছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (০১ আগস্ট) গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ নিতে এসে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০০ জন।

২৭ মে থেকে এ পর্যন্ত খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৩ জন এবং আহত হয়েছে ৯ হাজার ২১৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!