1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 6:55 am
Title :
৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান সিলেট ৬ আসনে এগিয়ে বিএনপি

ক্যাপস্টোন লিডারশিপ কোর্সের বিশেষ স্বীকৃতি অর্জন করলেন শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তানভীর

  • Update Time : Saturday, August 2, 2025
  • 225 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: শেলটেক গ্রুপ, এনভয় লিগ্যাসি, এনভয় টেক্সটাইলস লিমিটেড এবং গ্রিন টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ১৩ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত ক্যাপস্টোন কোর্স ২০২৫/২ সফলভাবে সম্পন্ন করেছেন।

Manual2 Ad Code

ন্যাশনাল ডিফেন্স কলেজের মর্যাদাপূর্ণ স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রোগ্রামের অধীনে আয়োজিত এই তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সটি দেশের জাতীয় নিরাপত্তা, কৌশলগত চিন্তাভাবনা এবং বহুপাক্ষিক সহযোগিতা সম্পর্কে জ্যেষ্ঠ নেতৃবৃন্দের অন্তর্দৃষ্টি প্রসারের উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে।

এ কোর্সে অংশ নেন দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ, কর্পোরেট নির্বাহী, গণমাধ্যম ব্যক্তিত্ব, নাগরিক ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধি ও আইনজ্ঞবৃন্দ। মনোনীত ব্যক্তিত্বগণ অংশ নেন বিভিন্ন কেস স্টাডি, সিমুলেশন অনুশীলন এবং যৌথ বিশ্লেষণে, যা দেশের ও বৈশ্বিক সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখে।

Manual2 Ad Code

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানী ঢাকায় সনদপত্র বিতরণ সমাপনী অনুষ্ঠানে তানভীর আহমেদের হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী’র প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, (ওএসপি, এসজিপি, পিএসসি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, (ওএসপি, বিএসপি, এইচডিএমসি, পিএসসি)।

তাঁরা অংশগ্রহণকারী ফেলোগণকে অভিনন্দন জানিয়ে বলেন, পরিবর্তনশীল ভূ-রাজনীতি, জলবায়ু দুর্যোগ ও উদীয়মান জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক ও সংস্কারমুখী নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই কোর্স তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Manual7 Ad Code

স্বনামধন্য বেসরকারি খাতের একজন সফল উদ্যক্তা হিসেবে তানভীর আহমেদের এ অংশগ্রহণ তাঁর দূরদর্শী কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের জাতীয় উন্নয়নের প্রতি তাঁর প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে তুলে ধরে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!