1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 25, 2026, 10:41 am
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু

  • Update Time : Monday, August 3, 2026
  • 93 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: হামের প্রাদুর্ভাবের পর এবার সিলেটে ছড়িয়ে পড়ছে ডেঙ্গুর সংক্রমণ। চলতি বছরে সিলেটে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘনা ঘটেছে। স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে সোমবার (৩ আগস্ট) প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। তার নাম আফিয়া খানম (৫৪)। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চলতি বছরে সিলেট বিভাগে এটিই ডেঙ্গুতে প্রথম মৃত্যু।

Manual2 Ad Code

এদিকে, সিলেটে হাম ও হামের উপসর্গে মৃত্যুর ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়ে চলছে। গত ২৪ ঘন্টায় সিলেটে হামের উপসর্গে মারা গেছে ২ জন। এনিয়ে সিলেটে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ১১৬ জন।

হামে এই মৃত্যুর মিছিলের মধ্যে মধ্যে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও দুইজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হওয়ায় বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতির ওপর নিবিড় নজরদারির পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Manual7 Ad Code

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনাক্ত হন।

Manual7 Ad Code

এই কার্যালয়েন তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে একজন ভর্তি আছেন।

Manual7 Ad Code

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১১১ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫২ জন এবং মৌলভীবাজারে ১১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে আসা তিনজন রোগীও সিলেট বিভাগের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!