1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:31 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট-৪ আসনে উন্নয়ন ও শান্তিপূর্ণ সমাজ গঠনের অঙ্গীকার আরিফুল হক চৌধুরীর

  • Update Time : Saturday, January 31, 2026
  • 265 Time View

Manual4 Ad Code

সংবাদদাতা-গোয়াইনঘাট ::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় তিনি কোনো আপস করবেন না এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, উন্নয়নের পথে কোনো বাধা কিংবা রক্তচক্ষু তাঁকে দমাতে পারবে না। ব্যক্তিস্বার্থে আঘাত লাগলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও এলাকার স্বার্থ ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে তিনি কখনোই কম্প্রোমাইজ করবেন না।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, হয়রানি, হানাহানি, হিংসা ও বিদ্বেষ পরিহার করে পরিবার ও সমাজে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। হিংসা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়।
শনিবার (৩১ জানুয়ারি ) গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দিরগাঁও ও রুস্তুমপুর ইউনিয়নে দিনব্যাপী আয়োজিত সমাবেশ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁকে সিলেট-৪ আসনের মানুষের সেবা করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই অঞ্চলে আসার আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন বলেও জানান।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সিলেট-৪ আসনের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। ভোটারদের সমর্থনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট বিজয়ী হলে ইনশাআল্লাহ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।

Manual7 Ad Code

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি চালুর উদ্যোগ নেওয়া হবে। এই অঞ্চলে প্রাকৃতিক সম্পদ উত্তোলন হলেও স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত রয়েছে। আগে এলাকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রাকৃতিক সম্পদের সঠিক ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

এর আগে তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল খান টি-এস্টেটে চা-শ্রমিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Manual4 Ad Code

পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব ফয়সল, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!