1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 25, 2026, 2:37 pm
Title :
সিলেটে সুজন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধনে-কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

আগুনে পুড়ে ছাই চা-শ্রমিকের স্বপ্ন: নগদ টাকাসহ ক্ষয়ক্ষতি ৫ লক্ষাধিক

  • Update Time : Monday, December 8, 2025
  • 298 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের দলদলি চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চা শ্রমিক সর্বন দাসের বাড়ি। সোমবার সকাল প্রায় ৯টার দিকে হঠাৎ অজ্ঞাত কারণে ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পুরো ঘরটিকে ভস্মীভূত করে দেয়। স্থানীয়রা জানান, সর্বন দাস (৩৮) দীর্ঘদিন ধরে চা শ্রমিক হিসেবে কাজ করেছেন । বর্তমানে তিনি ইতালিতে থাকেন। সর্বন দাসের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রতিদিনের মতো সকালবেলা পরিবারের সদস্যরা ঘরের বাইরে কাজ করছিলেন। ঠিক সে সময় হঠাৎ আগুন দেখতে পেয়ে সবাই ছুটে আসেন, কিন্তু ততক্ষণে আগুন পুরো ঘরটিকে গ্রাস করে ফেলে।

Manual8 Ad Code

আগুনে সর্বন দাসের বাড়ির আসবাবপত্র, দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রসহ প্রায় সবকিছুই পুড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। সর্বন দাসের স্ত্রী সঞ্চু দাস জানান, আগুনে পুড়ে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।

Manual7 Ad Code

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিস্থিতি পরিদর্শন করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে সম্ভাব্য ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় আছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন প্রতিবেশীরা।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!