1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 7:49 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

সিলেটের শাহআরপিন টিলায় আভিযানে একজনকে চার মাসের কারাদণ্ড

  • Update Time : Monday, December 1, 2025
  • 190 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহআরপিন টিলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় একজনকে চার মাসের কারাদণ্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত কালাম হোসেন (৩৯) উপজেলার ১নং পশ্চিম ইসলামপূর ইউনিয়নের ছনবাড়ী গ্রামের শামসুদ্দিনের ছেলে।

অভিযানের সময় অবৈধ পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৫০০ ফুট পাইপ, ২ টি ট্রলি ও ৫ টি মিশিন ধ্বংস করা হয় ।

Manual3 Ad Code

রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে শাহআরপিন টিলায় এ অভিযান পরিচালিত হয়। এসময় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

শাহআরেপিন টিলায় টাস্কফোর্সের অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, শাহআরপিন টিলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অবৈধভাবে বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!