1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 12:41 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

উন্মুক্ত নাগরিক সংলাপে খন্দকার মুক্তাদির

  • Update Time : Monday, November 10, 2025
  • 192 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সিলেটের নাগরিক সমাজের প্রত্যাশা ও প্রাপ্তি পূরণে কাজ করবো। সিলেটের নাগরিক সমাজের প্রত্যাশা পূরণে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ সকল সমস্যা সমাধানে সবাইকে নিয়ে পরিকল্পনা করে আমরা কাজ করবো।
তিনি বলেন, আপনাদের প্রত্যাশা পূরণে বিএনপি সময়োপযোগী বাস্তবিক বলিষ্ঠ ভূমিকা রাখবে। জ্ঞানী, সৎ, দক্ষ, সৃজনশীল, আলোকিত ও দেশপ্রেমিক নাগরিকদের সমন্বয়ে কর্মকৌশল প্রনয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ সিলেট গড়ে তোলা লক্ষ্যে আমরা কাজ করবো।
তিনি গতকাল সিলেট নগরীর দরগাহগেইট এলাকার একটি অভিজাত হোটেলে উন্মুক্ত নাগরিক সংলাপে উপরোক্ত কথাগুলো বলেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’র ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোসাদ্দাক আহমেদ চৌধুরী সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ রোটারী ইন্টারন্যাশনালের প্রাক্তন ডিজি শহীদ আহমেদ চৌধুরী, জালালাবাদ গ্যাসের সাবেক জিএম মাহবুব সোবহানী চৌধুরী, শাবিপ্রবির প্রাক্তন রেজিস্ট্রার জামিল আহমেদ চৌধুরী, ড. মোস্তফা শাহজাহান চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, পরিচালক শামা হক চৌধুরী, ইউকেবিইটি’র নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম প্রমুখ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!