1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 5:13 am
Title :

টাঙ্গুয়া যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত

  • Update Time : Friday, October 24, 2025
  • 255 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে পর্যটকবাহী একটি বাস উল্টে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজধানী ঢাকায় কদমতলি এলাকায় বাসিন্দা মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।

জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী জানান, আহতদের জয়কলস হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

আর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

Manual3 Ad Code

ওসি সুমন কুমার চৌধুরী বলেন, তারা টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ঢাকা থেকে সুনামগঞ্জে আসছিলেন। পথে ‘সেজুতি ট্রাভেলেস’ এর বাসটি সুনামগঞ্জের পাগলা বাজারে এসে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে মা ও মেয়ে নিহত হন।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!