1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 8:54 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

পাকিস্তানে আবারও ভূমিকম্প

  • Update Time : Wednesday, October 22, 2025
  • 227 Time View

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: পাকিস্তানে ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে একাধিক এলাকা। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ১০টা নাগাদ ৫.৩ মাত্রার এই ভূকম্পনে কাঁপে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, খাইবার পাখতুনখোয়া, আজাদ কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চল।

Manual2 Ad Code

হঠাৎ কম্পনে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে অসংখ্য মানুষ। রাতভর মানুষ ছিলেন ভয়ে ভয়ে, যদিও পরে বড় ধরনের কোনো আফটারশক আর অনুভূত হয়নি।

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের অধীন ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য এলাকায়, ভূপৃষ্ঠের ২৩৪ কিলোমিটার গভীরে। এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত এবং হিমালয় পর্বতমালার অংশ হিসেবে শক্তিশালী টেকটোনিক চাপ বহন করে।

Manual2 Ad Code

গত চার দিনের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো ভূমিকম্প। কয়েকদিন আগেই ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়ার একাধিক শহর। আবার সেপ্টেম্বর মাসে আফগানিস্তানে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল দুই হাজারের বেশি মানুষ। এইসব অভিজ্ঞতা পাকিস্তানিদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, পেশোয়ার, চিত্রাল, মুরি, মালাকান্ড, আপার দির, বাজাউর, আজাদ কাশ্মীরের সামাহনি ও ভিমবেরসহ অনেক এলাকায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Manual2 Ad Code

পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার জানিয়েছেন, কয়েক দশক পর আবার সক্রিয় হয়ে উঠেছে লান্দি ফল্ট লাইন, যার কারণে এই ভূমিকম্পগুলোর সংখ্যা ও মাত্রা বাড়ছে। তিনি জানান, জুন মাসে করাচিতে এক মাসেই ৫৭টি ক্ষুদ্র ও মাঝারি কম্পন রেকর্ড করা হয়েছে।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!