1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 25, 2026, 2:02 pm
Title :
ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা

দক্ষিণ সুরমার ব্যবসায়ীদের সাথে সিলেট ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : Friday, October 17, 2025
  • 106 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: আসন্ন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচন ২০২৫-২৭ উপলক্ষে দক্ষিণ সুরমার সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে “সিলেট ব্যবসায়ী ফোরাম” এর এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে দক্ষিণ সুরমার ব্যবসায়ীদের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামীর চেম্বার হবে ব্যবসায়ীবান্ধব। বিগত দিনে যারা চেম্বারকে বিতর্কিত করেছেন এবং চেম্বারকে নিজের ব্যক্তিগত অফিস মনে করতেন। এখন সময় এসেছে ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিতে হবে। এবারের চেম্বার নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোমের প্রার্থীরা বিজয়ী হলে ব্যবসায়ী কল্যাণে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি। বক্তারা আরো বলেন, চেম্বারের নির্বাচন কেবল পদ-পদবির প্রতিযোগিতা নয়, এটি ব্যবসায়ীদের অধিকার, প্রণোদনা, অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যিক নীতিনির্ধারণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সিলেটের ব্যবসায়ীরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসেন, তবে চেম্বার নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করবেন।
রড-সিমেন্ট মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রফেসর মো. মজনু মিয়ার সভাপতিত্বে ও চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদের চৌধুরী এবং সাবেক পরিচালক আলীমুল এহসান চৌধুরীর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত এহতেশাম-এনাম-নাফিস প্যানেলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এনামুল কুদ্দুস চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মো. নাফিস জুবায়ের চৌধুরী, পরিচালক প্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদী পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, ইমরান হোসাইন, মো. আবুল কালাম, খন্দকার কাওসার আহমদ রবি, মো. মাজাহারুল হক, মো. নাহিদুর রহমান, কামরুল হামিদ, শামসুর রহমান কামাল, আবু সুফিয়ান প্রমুখ। এছাড়াও ব্যবসায়ীবৃন্দ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!