1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:32 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ভারী বৃষ্টিতে কলকাতায় বন‍্যা, ৮ জনের মৃত্যু

  • Update Time : Tuesday, September 23, 2025
  • 262 Time View

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গতকাল সোমবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি-সংশ্লিষ্ট নানা কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

সোমবার রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। শহরের অন্যতম সড়কগুলো তলিয়ে গেছে। গোটা কলকাতা যেন পানির ওপর ভাসছে। বৃষ্টি ও বন্যা সংশ্লিষ্ট কারণে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কলকাতার বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়াহাট ও ইকবালপুরে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব এলাকা কলকাতার মধ্য ও দক্ষিণাঞ্চলে বিস্তৃত।

Manual3 Ad Code

জানা গেছে, সোমবার রাত থেকেই বৃষ্টি শুরু হয় পশ্চিমবঙ্গের রাজধানীতে। মঙ্গলবার ভোর হতে তা চরমে পৌঁছে যায়। ১ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটারেরও বেশি। কয়েক জায়গায় তিন ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির রেকর্ড করা হয়েছে। দুর্গাপূজার কয়েক দিন আগে এমন ভারী বৃষ্টি ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে মানুষ।

Manual1 Ad Code

আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে লাল সতর্কতা। গত তিন ঘণ্টায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বয়ে গেছে। এ ছাড়া, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াসহ দক্ষিণবঙ্গের আর জেলাগুলিতে জারি হয়েছে হলদু সতর্কতা।

এদিকে, শহরের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির মাত্রা বেশি ছিল। কলকাতা পৌরসভার তথ্য অনুযায়ী, গড়িয়া কামদাহারিতে কয়েক ঘণ্টার মধ্যে ৩৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এ ছাড়া, জোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার, তোপসিয়ায় ২৭৫ মিলিমিটার এবং বালিগঞ্জে ২৬৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!