1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 8, 2026, 6:44 am
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

শাহপরাণে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

  • Update Time : Sunday, September 21, 2025
  • 148 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন তামাবিল মহাসড়কের মর্ডানগেইট এলাকায় সিএনজি অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রৌশন মিয়া (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রৌশন মিয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual6 Ad Code

নিহত রৌশন মিয়া সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানার আরামবাগ বালুচর এলাকার বাসিন্দা নুরু মিয়ার ছেলে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাতে থাকা যাত্রী রৌশন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ওই সিএনজি চালিত অটোরিকশাযোগে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে মরদেহটিতে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

 

Manual7 Ad Code

সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, ‘ব্যাটারিচালিত টমটমের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় গাড়ি কোনোটিই আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!