1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 9:58 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বিদায়ী সংবর্ধনা

  • Update Time : Thursday, September 4, 2025
  • 118 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর চেয়ারম্যান প্রফেসর ডাঃ ফজলুর রহিম কায়সার বলেছেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ জি এম মনিরুল ইসলাম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্ম দক্ষতার মাধ্যমে এই হাসপাতালের কার্যক্রম আরো গতিশীল হয়েছে। সকলের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে সকলের মন জয় করেছেন তিনি। তিনি হাসপাতালের পরিচালকের দায়িত্ব পাওয়ার পর থেকে রোগীদের সেবার মান বৃদ্ধি পাওয়ায় দিন দিন হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। তাঁর কর্মময় জীবনের সফলতার কারণে সবার কাছে তিনি প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত। আমরা তাঁর সাফল্য কামনা করছি। তিনি যেখানেই থাকেন না কেন আমাদের হৃদয়ে থাকবেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর উদ্যোগে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ জিএম মনিরুল ইসলাম (অব.) এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ডাঃ জিএম মনিরুল ইসলাম বলেন, এই হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে রোগীদের ভালো চিকিৎসা প্রদান করায় হাসপাতালের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। যার ফলে দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমি হাসপাতালে যোগদানের পর থেকে চেষ্টা করেছি রোগীদের ভালো সেবা দেওয়ার। সবার সহযোগিতা পেয়ে আমি এই হাসপাতালের কার্যক্রমকে গতিশীল করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তা চিরদিন মনে থাকবে। তিনি বলেন, রোগীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদেরকে সকল ধরণের সুযোগ-সুবিধা প্রদান করলে হাসপাতালের সুনাম আরো বৃদ্ধি পাবে।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মৃদুল গুপ্ত এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লি: এর ভাইস চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: ওয়েছ আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের নবনিযুক্ত পরিচালক মেজর জেনারেল (অব.) ডাঃ সৈয়দ ইফতেখার উদ্দিন, প্রিন্সিপাল অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরী, বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ জিএম মনিরুল ইসলাম (অব.)।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ টি এম রাসেল মিশু এর সার্বিক সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: দেওয়ান আলী হাসান চৌধুরী, নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: খন্দকার আবু তালহা, উপ-পরিচালক ডা: তাফহীম আহমদ রিফাত, শিশু বিভাগের রেজিস্ট্রার ডা: নিজাম আহমদ চৌধুরী, সহকারী রেজিস্ট্রার ডা: নূর মো: তানভীর, সহকারী ম্যানেজার (এডমিন) সুলতানা ফিরোজা বেগম।
সংবর্ধনা অনুষ্ঠানে হলি সিলেট এর ডিরেক্টর, প্রফেসর, চিকিৎসক নার্স এবং হাসপাতালের সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতাল মসজিদের মোয়াজ্জিন মো. জাদুল আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!