1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 21, 2026, 10:59 pm
Title :
সিলেটে সিএনজিচালক হত্যা: একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন

সিলেটে সিএনজিচালক হত্যা: একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার

  • Update Time : Wednesday, October 21, 2026
  • 10 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের কানাইঘাটে সিএনজিচালক শাহাব উদ্দিন হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মজন আলী ও তার চার ছেলে ইয়াহইয়া, জাকারিয়া, শাহরিয়ার ও কিবরিয়া।

পুলিশ জানায়, বুধবার নিহত শাহাব উদ্দিনের ভাই এনাম উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় হত্যা মামলাটি করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করা হয়েছে।

Manual2 Ad Code

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। আটক পাঁচজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে গাড়িতে যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। প্রায় এক মাস আগে এ নিয়ে শাহাব উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ হয়। বিষয়টি নিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৈঠকের আগেই তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

Manual2 Ad Code

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামে শাহাব উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত শাহাব উদ্দিন (৩০) ওই গ্রামের মৃত মতরিস আলীর ছেলে।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!