1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 12, 2026, 11:55 pm
Title :
সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন সিলেটে শারদীয় পূজায় মানতে হবে যে ১২ নির্দেশনা হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসর খান পক্ষে থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ অনুদান মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণে-সিউক চেয়ারম্যান কয়েস লোদী

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা

  • Update Time : Monday, October 12, 2026
  • 10 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার পরই দেশ স্বাধীন করার লক্ষ্যে দেশের সাধারণ মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার কমিটিকে সুসংগঠিত করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

সোমবার (১২ অক্টোবর) নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার উদ্যোগে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলার সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ শিহাবের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন ভূঁইয়া মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌধুরী, এডভোকেট বদিউল আলম লিটন, রোটারিয়ান এম এ রহিম, মো: আব্দুুল হাকিম, দেওয়ান তারাফাত চৌধুরী জাকি, হারুন অর রশিদ সরকার, হাজী কাউসার রশিদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান বকস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তছির আলী, মনজুর হোসেন মজনু, সহ-সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: ওয়াহিদুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক নাজমুল হক মিলাদ, কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা মাসুদ বখত চৌধুরী প্রমুখ।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!