1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 12, 2026, 11:40 pm
Title :
সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন সিলেটে শারদীয় পূজায় মানতে হবে যে ১২ নির্দেশনা হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসর খান পক্ষে থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ অনুদান মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণে-সিউক চেয়ারম্যান কয়েস লোদী

সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন

  • Update Time : Monday, October 12, 2026
  • 15 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩৭ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত রবিবার (১১ অক্টোবর) রাতে মহানগর ৩৭ নং ওয়ার্ডস্থ নতুর বাজার সোনালী আবাসিক এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আগামী ২ বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচুর সভাপতিত্বে কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে ওয়ার্ডের পাড়া কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে তাদের আগামীদিনের ৩৭ নং ওয়ার্ডের নেতৃত্ব নির্বাচিত করেন। কাউন্সিলে ১৮০টি ভোটের মধ্যে ১৭৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

Manual4 Ad Code

এর মধ্যে সভাপতি পদে মোঃ রাজু মিয়া ৮৬টি ভোট পেয়ে ৩৭ নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো:তৈমুর রাজা পান ৭২
ভোট। মো: আব্দুল আজিজ পান ১৭ ভোট। আর সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ কাহির আহমেদ ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাব্বির হোসাইন জামিল পান ৬১ ভোট ও মো: রুবেল মিয়া পান ৪৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাজন মিয়া ১০২টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: শিব্বীর আলী পান ৭৩ ভোট।

কাউন্সিল পরে ফলাফল ঘোষণা করেন,সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন
এডভোকেট আব্দুল মুকিত অপি, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট সাজেদুল ইসলাম সজীব, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মনজুর ইলাহী সামি।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!