1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 3, 2026, 11:16 pm
Title :
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাই ভারতীয় পণ্য জব্দ সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন সিলেট থেকে তুরস্ক যাবে সরাসরি ফ্লাইট! সিলেটে ঘরে বসেই মিলবে ভবনের নকশার অনুমোদন, আবেদন করতে পরেবেন প্রবাসীরাও সিলেটে এবার ৬৩৬ স্থানে দুর্গাপূজা, বেড়েছে মণ্ডপের সংখ্যা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা পরিষদ জেলা ও মহানগরের প্রতিনিধি সভা বগির হুক ছিঁড়ে ৪ ঘন্টা লাউয়াছড়ায় আটকা সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেন গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন সিলেট দক্ষিণ সুরমার সিলামে ফের সংঘর্ষ, নিহত ১

সিলেট থেকে তুরস্ক যাবে সরাসরি ফ্লাইট!

  • Update Time : Saturday, October 3, 2026
  • 5 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেট ওসমানী বিমানবন্দর থেকে দেশের বাইরে বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অতিসম্প্রতি বিমানবন্দরটি থেকে ফ্লাইট পরিচালনা শুরু করেছে সালাম এয়ার। ওমানে ট্রানজিট দিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় যাত্রী পরিষেবা দিচ্ছে এয়ারলাইন্সটি। চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স ওসমানী থেকে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছেন। এই তালিকায় রয়েছে ফ্লাই দুবাই ও এয়ার এরাবিয়া।

এবার এই তালিকায় যুক্ত হয়েছে নতুন আরও একটি এয়ারলাইন্সের নাম। সেটি হচ্ছে বিশ্বের অন্যতম এয়ারলাইন্স টার্কিশ এয়ারলাইন্স।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান ভ্রমণ চাহিদা এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সম্প্রতি সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রস্তাব দেন। বৈঠকে তুরস্কের প্রতিনিধিদলে দেশটির দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলিউর্ট এবং টার্কিশ এয়ারলাইনস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইসলাম গুরে উপস্থিত ছিলেন।

 

Manual7 Ad Code

প্রতিনিধিদলকে রশিদুজ্জামান মিল্লাত ঢাকা-ইস্তাম্বুল রুটে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটের সংখ্যা বাড়াতে তুরস্কের আগ্রহকেও মন্ত্রী স্বাগত জানান। বর্তমানে টার্কিশ এয়ারলাইনস ঢাকা-ইস্তাম্বুল রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। তুরস্কের পক্ষ থেকে এ রুটে আরও তিনটি সাপ্তাহিক ফ্লাইট চালুর আগ্রহের কথা জানানো হয়েছে।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!