1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 2, 2026, 11:04 pm
Title :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা পরিষদ জেলা ও মহানগরের প্রতিনিধি সভা বগির হুক ছিঁড়ে ৪ ঘন্টা লাউয়াছড়ায় আটকা সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেন গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন সিলেট দক্ষিণ সুরমার সিলামে ফের সংঘর্ষ, নিহত ১ সিলেটে হাইড্রোলিক হর্ন জব্দ-১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা সুবিপ্রবি ভিসির সঙ্গে “শান্তিগন্জ সমিতি সিলেট “ও “সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে”র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময় সিলেট মহানগর ইঞ্জিনিয়ার্স ফোরামের সীরাত সেমিনার কৃষকদের উন্নয়নে ও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন উপজেলায় কৃষক বাজার চালু করতে যাচ্ছে-সিলেট জেলা পরিষদ জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে মিছিল

গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন

  • Update Time : Friday, October 2, 2026
  • 5 Time View

Manual4 Ad Code

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হতে যাচ্ছেন দৈনিক এদিন ও দৈনিক কাজির বাজার-এর গোয়াইনঘাট প্রতিনিধি মো. করিম মাহমুদ লিমন (কে এম লিমন)। সাধারণ সম্পাদক পদে তাঁর বিপরীতে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

Manual7 Ad Code

এর আগে ২০২৪-২০২৬ মেয়াদেও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন তিনি।

Manual2 Ad Code

প্রেসক্লাব নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন উপলক্ষে গত ১ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেনের নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এতে সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমনের একমাত্র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ পদে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।

আগামী ৯ অক্টোবর প্রেসক্লাবের অন্যান্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সাধারণ সম্পাদক পদে কে এম লিমনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হবে।
প্রেসক্লাবের একাধিক সদস্য ও প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে কে এম লিমন সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে ভূমিকা রেখেছেন। প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের পারস্পরিক সমন্বয় বৃদ্ধিতেও তিনি কাজ করেছেন বলে জানান তাঁরা।

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠিতভাবে কাজ করা এবং সহকর্মীদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার কারণে এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তাঁর বিপরীতে কেউ প্রার্থী হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার বিষয়ে এক প্রতিক্রিয়ায় কে এম লিমন প্রেসক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual3 Ad Code

তিনি বলেন, ‘পরম করুণাময় মহান আল্লাহর অশেষ রহমতে গোয়াইনঘাট প্রেসক্লাবের সম্মানিত সদস্যরা আমাকে পুনরায় বিশ্বাস ও আস্থার জায়গায় রেখেছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য ক্লাবের সর্বস্তরের সদস্য এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই।’

Manual4 Ad Code

তিনি আরও বলেন, সহকর্মীদের ভালোবাসা ও আস্থা তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। গোয়াইনঘাট প্রেসক্লাবের মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ এবং সংগঠনের সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে সংবাদকর্মী, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এদিকে, কে এম লিমন টানা দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পথে থাকায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!