1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 2, 2026, 11:03 pm
Title :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা পরিষদ জেলা ও মহানগরের প্রতিনিধি সভা বগির হুক ছিঁড়ে ৪ ঘন্টা লাউয়াছড়ায় আটকা সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রেন গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন সিলেট দক্ষিণ সুরমার সিলামে ফের সংঘর্ষ, নিহত ১ সিলেটে হাইড্রোলিক হর্ন জব্দ-১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা সুবিপ্রবি ভিসির সঙ্গে “শান্তিগন্জ সমিতি সিলেট “ও “সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে”র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময় সিলেট মহানগর ইঞ্জিনিয়ার্স ফোরামের সীরাত সেমিনার কৃষকদের উন্নয়নে ও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন উপজেলায় কৃষক বাজার চালু করতে যাচ্ছে-সিলেট জেলা পরিষদ জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে মিছিল

সিলেট দক্ষিণ সুরমার সিলামে ফের সংঘর্ষ, নিহত ১

  • Update Time : Friday, October 2, 2026
  • 5 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে দু’পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমআ সিলামে মারামারির ঘটনা ঘটে। রাসেল ওই এলাকার শারুক মিয়ার ছেলে।

Manual5 Ad Code

জানা গেছে যে, পূর্ব বিরোধের জের ধরে সিলাম এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় রাসেলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

একজন নিহতের তথ্য নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ঝামেলার মধ্যে আছি। পরে বিস্তারিত বলতে পারবো।

উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে সিলাম চকের বাজারে মাজার ও মসজিদের ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে শেখ গোষ্ঠী ও শাহ গোষ্ঠীর মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!