1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
April 8, 2026, 8:26 pm
Title :
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা অনুষ্ঠিত  হবিগঞ্জে হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার তারুণ্যের শক্তিতেই সমৃদ্ধ হবে অর্থনীতি কর্মের কোন বিকল্প নেই-উপ পরিচালক আব্দুর রউফ শাহ ১৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট : ধর্মমন্ত্রী সিলেট সীমান্ত থেকে যে কারণে নারী ও শিশুসহ ৯ জন আটক সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলা: নিজেদের নির্দোষ দাবি আরিফ-গউছ-বাবরের মরহুম আব্দুস সামাদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত গোয়াইনঘাট সড়কে ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষ সিলেটে হাম আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে মহানগর জামায়াতের সহমর্মিতা

হবিগঞ্জে হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • Update Time : Wednesday, April 8, 2026
  • 4 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাড়াগাঁও মহল্লার পার্শ্ববর্তী হাওর থেকে সজলু মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual3 Ad Code

মঙ্গলবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত সজলু মিয়া উপজেলার তাতারী মহল্লার নূর হোসেনের ছেলে। তিনি পরিবারসহ বড় বান্দ এলাকায় বসবাস করতেন।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাওরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সজলু মিয়ার নিজস্ব ভিটামাটি না থাকায় পরিবার নিয়ে বড় বান্দে বসবাস করতেন।

Manual5 Ad Code

এর আগে সোমবার সকাল ৯টায় মাছ আহরণ করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার খবর পান হাওরে তার মৃতদেহ ভেসে উঠে।

Manual6 Ad Code

এ বিষয়ে বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!